খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুরস্থ হোটেল গাইরিংয়ে অনুষ্ঠিত সেমিনার “চতুর্থ শিল্প বিপ্লব ও তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে অংশীজনদের ভূমিকা” শীর্ষক আলোচনায় বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের ডিজিটাল বিভাজন তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে বড় বাধা। আইটি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা অ্যানালিটিক্স ও ইন্টারনেট অফ থিংস (IoT)-এর মাধ্যমে টেকসই জীবিকা, ডিজিটাল স্বাস্থ্য ও শিক্ষা, এবং সুশাসন নিশ্চিত করা সম্ভব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ শাহাব উদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ রুমানা আক্তার, এবং মনোনীত বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. শহিদুল ইসলাম (সুমন)। উন্মুক্ত আলোচনায় শিক্ষক ও উন্নয়নকর্মীরা অংশ নেন।
সেমিনার আয়োজনকারীরা আশাবাদী, নীতি ও বাজেট সমন্বয়ের মাধ্যমে 4IR পার্বত্য এলাকার তৃণমূল জনগোষ্ঠীর জন্য কার্যকর হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত