রাতভর ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সদর উপজেলার নিম্নাঞ্চলের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এতে সদর ক্যান্টনমেন্টসংলগ্ন ইসলামপুর এলাকায় কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে সদর ক্যান্টনমেন্টসংলগ্ন ২ নম্বর গেট (কিচেন ব্রিজ) এলাকায় ক্ষতিগ্রস্ত ১৪০ জনের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।
সদর জোনের জোন কমান্ডার (১৮ ইস্ট বেঙ্গল) লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান, পিএসসির নির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমে সিনিয়র ওয়ারেন্ট অফিসার রিপন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে খাবার তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতভর বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চলের বিভিন্ন স্থানে পানি বেড়ে যায়। এতে কিছু বসতবাড়িতে পানি প্রবেশ করে এবং বাসিন্দারা দুর্ভোগে পড়েন।
দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত