মোঃ রবিউল আলম, কুমিল্লাঃ কুমিল্লা আদর্শ সদর উপজেলার হরিপুর গ্রামে দুইটি পুকুরে সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার রাস্তা-ঘাট এবং চরম দুর্ভোগে পড়ছেন একাধিক পরিবার।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর অতিবৃষ্টিতে পুকুরের পানি উপচে আশপাশের বসতবাড়ি ও রাস্তায় ছড়িয়ে পড়ে। ফলে রাস্তাঘাট কাদায় পরিণত হয় এবং অনেক পরিবার পানিবন্দি অবস্থায় দিনযাপন করেন।
এক ভুক্তভোগী বাসিন্দা বলেন,“প্রতিবার বৃষ্টি হলে আমাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। স্কুলপড়ুয়া বাচ্চারা হাঁটতে পারে না, আমরা নিজেরাও বাইরে যেতে পারি না।”
স্থানীয় বাসিন্দারা আরও জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা দ্রুত পানি নিষ্কাশনের জন্য ড্রেন বা পাইপলাইন নির্মাণের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত