বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার কর্মী সম্মেলন ও সম্প্রীতি সমাবেশ হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার বিকালে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার আয়োজনে নিশিনাথতলা মন্দির প্রাঙ্গণে এ সমাবেশ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস।
সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি ও নড়াইল পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অশোক কুন্ডু।
সম্প্রীতি সমাবেশের উদ্বোধক ছিলেন বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও সম্মানীত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালের সাধারণ সম্পাদক সমীর বসু,নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফুশিয়ার রহমান সদস্য সচিব মনজুরুল সাঈদ বাবু।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট যুগ্ম সাধারণ সম্পাদক, এ্যাডঃ মানিক লাল,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক, জয় দেব রায় প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত