নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁর পোরশায় ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষদের সঙ্গে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। ১৩ ই মার্চ ঘাটনগর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে সোমনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে |
এ সময় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য (নওগাঁ - ১) ডা.ছালেক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া'র উপদেষ্টা খালেদ হাসান চৌধুরী পাহিন।
বিশেষ অতিথি শামীম রেজা চৌধুরী বাদশা সাংগঠনিক সম্পাদক নিয়ামতপুর উপজেলা বিএনপি, তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি পোরশা উপজেলা বিএনপি,লায়ন মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক পোরশা উপজেলা বিএনপি,রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সভাপতি সাপাহার উপজেলা বিএনপি,শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাপাহার উপজেলা বিএনপি,আব্দুল্লাহ্ আনসারী,সাংগঠনিক সম্পাদক সাপাহার উপজেলা বিএনপি এবং ছাত্রনেতা রিফাত আল মামুন চৌধুরী প্রমুখ।
এসময় ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়া ও দেশের মঙ্গলকামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত