সুকুমার ঋষি পোরশা নওগাঁ:- নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা প্রকৌশলী , বি এম ডি এর প্রতিনিধি, বি জি বির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আলমগীর কবির, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম যুবউন্নয়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্ব,মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর থানা সুপার ভাইজার, নিতপুরের খাদ্য কর্মকর্তা, এজিএম পল্লী বিদুৎত, পল্লী উন্নয়ন কর্মকর্তা, আনসার ভিডিপির উপজেলা কর্মকর্তার প্রতিনিধি সহ ইউপি প্যানেল চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও একই স্থানে ইউএনও মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে আইন শৃংখলা, সন্ত্রাশ ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন এবং পাচার প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও সর্বজনীন জন্ম-মৃত্যু নিবন্ধন সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত