বাংলাদেশের সদ্য নির্বাচিত সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ ভারতকে স্পষ্টভাবে বুঝতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দেশের পররাষ্ট্রনীতিতে কৌশলগত স্বায়ত্তশাসনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের ক্ষেত্রে অন্যতম প্রধান কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার অবস্থান। এই বিষয়টি উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পর্যবেক্ষণের বিষয় হিসেবে দেখছে সচেতন মহল।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন অমীমাংসিত ইস্যুর সমাধান এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সমতার ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়া জরুরি। বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। বিগত স্বৈরাচারী আমলে নানা অনৈতিক চুক্তির কারণে জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তা নিরসনে বর্তমান প্রশাসন অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে।
কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সৃষ্ট বিভিন্ন কূটনৈতিক জটিলতা এবং পলায়নপর রাজনীতির ফলে দেশের অর্থনীতি ও কূটনীতিতে যে স্থবিরতা নেমে এসেছিল, তা থেকে উত্তরণের চেষ্টা চলছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে দেশবাসীর দাবি ছিল ফ্যাসিস্ট সরকারের প্রধানের বিচারের মুখোমুখি হওয়া এবং তার সহযোগীদের আইনের আওতায় আনা। একই সঙ্গে কার্যকর নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যকর নিষিদ্ধ আওয়ামী যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার প্রক্রিয়াও দেশবাসীর নজরদারিতে রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর সফল করতে হলে দ্বিপক্ষীয় বৈঠকে এই স্পর্শকাতর বিষয়গুলো অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করতে হবে। দুই দেশের পারস্পরিক আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দিল্লির নীতিনির্ধারকদের বিষয়টি অনুধাবন করতে হবে। বাংলাদেশ এখন আর কোনো আজ্ঞাবহ রাষ্ট্র নয়, বরং একটি স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতি নিয়ে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত