মজিবুর রহমানঃ নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী জাতীয় সংসদের আরও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
তিনি আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হন।
এখন জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ড. রফিকুল ইসলাম হিলালী এমপি।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, বর্তমানে এই দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেই আমি দায়িত্ব পালন করব। অশেষ কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি।
দেশের ও জনগণের কল্যাণে আমার ওপর অর্পিত এই দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সে জন্য আপনাদের দোয়া কামনা করছি।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন ও কল্যাণে সংসদীয় দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত