শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে উজ্জ্বল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩ ঘটিকার সময় কামারখালি উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে বিশাল এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এই জনপদের জনপ্রিয় নেতা জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
দেলোয়ার হোসেন দিলুর পরিচালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী থানার অফিসার ইনচার্জ এস.এম. নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, ফরিদপুর জেলা যুবদলের সহ - সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা যুবদলের আহবায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আলী মনসুর দাউদ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহম্মেদ শিমুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সদস্য সচিক সাদ্দাম আরেফিন, কামারখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আক্কাচ আলী মৃধা সহস্থানীয় গণ্যমান্য, ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় রাজিব স্পোটিং ক্লাব ৩-০ গোলে কুষ্টিয়া খোকসা একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম। হাজার হাজার দর্শক, তুমুল প্রতিদ্বন্দ্বীতামূলক এই খেলাটি উপভোগ করে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত