মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- "বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়"র সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানালো স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বৃহস্পতিবার(৩০ অক্টোবর) স্কুল প্রাঙ্গণে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র সভাপতি- মো. হাবিবুর রহমান হবি।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক রমজান আলী,মোহাম্মদ ইন্তাজুর রহমান,মোহাম্মদ বদরুল আলম,
জহুরা খাতুন,মোঃ শরিফুল ইসলাম,নুরুন্নাহার,মাহমুদা সুলতানা কেয়া,মোহাম্মদ নজরুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম,মোহাম্মদ এনামুল হক,হাসান ওয়াজেদ,সাব্বির হোসেন,মোহাম্মদ আল মামুন,মোহাম্মদ হাবিবুর রহমান,মোহাম্মদ তাহের,মোহাম্মদ মাহবুবুর রহমান,মোহাম্মদ নয়ন হোসেন,মোহাম্মদ আব্দুল খালেক,বিলকিস খাতুন সহ স্কুলের সকল শিক্ষার্থীরা।
ম্যানেজিং কমিটি'র পক্ষ থেকে শিক্ষক সেলিনা আক্তারকে বিদায় সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এ ছাড়াও প্রিয় শিক্ষকের জন্য শিক্ষার্থীরা নানা উপহার সামগ্রী তার হাতে তুলে দেন।
শিক্ষক সেলিনা আক্তার ১৯৯১ সালের মে মাসের দুই তারিখে উক্ত স্কুলে তার শিক্ষকতা জীবণ শুরু করেন। অবসর নেন আজ ৩০ অক্টোবর ২০২৫ ইং তারিখ। অত্যান্ত সুনামের সাথে তিনি তার কর্মজীবনের সমাপ্তি ঘটান। তার বিদায়ক্ষণে শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
বেদনার সুরে অনেক শিক্ষার্থী বলেছেন,শিক্ষক সেলিনা আক্তার একাধারে একজন গুণী শিক্ষক,অভিভাবক,সুপথপ্রদর্শক এবং একজন ভাল বন্ধু ছিলেন। নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে তিনি প্রতিটি ক্লাসে পাঠ্য কর্মসূচি পরিচালনা করতেন,যা আমাদেরকে মুগ্ধ করে দেয়। তার অবসর জীবণ সুখময় হউক,সকল শিক্ষার্থীদের এই কামনা রইল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, আজ তাঁর কর্মজীবনের এক অধ্যায়ের সমাপ্তি ঘটলো, অবসর জীবণ সুখ,শান্তিতে পরিপূর্ণ হউক এই কামনা করি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত