হাসনাত তুহিন ফেনী:-ফেনীর মহিপালে দেশের বৃহত ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পূর্যন্ত ফল আড়ৎদার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে আগামী তিন বছরের জন্য মো. ওমর ফারুক চৌধুরী ৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিবন্ধী মনির আহম্মদ ভূঁঞা পেয়েছে ,৪৪ ভোট। রহিম উল্যাহ রিপন ৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিবন্ধী শহীদ শহীদুল্লাহ্ পেয়েছে ৩৩ ভোট।
কমিটির কর্য্য নির্বাহী কমিটির অপরাপর সদস্যরা হলেন, সহ-সভাপতি সাইদুল ইসলাম শেখ সাব ৭০ ভোট, লকিয়ত উল্লাহ ৪১ ভোট, সদস্য জিয়া উদ্দিন, তাজুল ইসলাম, মোহাম্মদ শাহাজাহান, আমিরুল ইসলাম লাভলু, ছালেহ আহমদ ছুট্টু, , মাঈন উদ্দিন খোকন নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে।
ভোট গণনা শেষে আগামী তিন বছরের জন্য মহিপাল ফল আড়ৎদার ব্যবসায়ী সমিতির বিজয়ী সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও কার্য্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত