আবুল হাসনাত তুহিন ফেনী:-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে এবি পার্টি মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর পক্ষে ফেনী সদরের এসএসকে সড়ক ও সালাউদ্দিন মোডে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকালে গনসংযোগ করেন এবি পার্টি ফেনী জেলার নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের কাছে মজিবুর রহমান মঞ্জুর সালাম ও আগামী নির্বাচনে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
এতে এবি পার্টি ফেনীর জেলা আহবায়ক মাস্টার আহসান উল্লাহ, জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, সিঃ যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সুলতানী, সহ দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান, আব্দুস সাত্তার মজুমদার, সদর উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন ভূঁইয়া, সদস্য সচিব আবু সাঈদ খান, এবি যুব পার্টি ফেনী জেলা আহবায়ক শফিউল্লাহ পারভেজ, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী,সাবেক ছাত্রনেতা রাজু, পৌর নেতা শাহজাহান, মেজবাউল আফসার, এবি যুবপার্টির সদস্য সচিব এসএম ইব্রাহীম সোহাগ,শর্শদি ইউনিয়ন সদস্য সচিব আবিদ হাসান,স্বেচ্ছাসেবী নেতা মিনহাজ উদ্দিনসহ আরো অনেকেই।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত