আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনী, ৬ আগস্ট: ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রি-পিস, বিভিন্ন ধরনের ওষুধ, কসমেটিকস, চকলেট ও বিস্কুট জব্দ করা হয়। জব্দ করা মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় বজায় রাখা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত