আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীর ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ইউভি সানগ্লাস ও শাড়ি জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলগাজী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় ২২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ইউভি সানগ্লাস ও ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত