আবুল হাসনাত তুহিন ফেনী:-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী ৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ সাইফ উদ্দিন শিপনের সমর্থনে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দাগনভূঞা থেকে এক বৃহৎ শোডাউন শুরু হয়ে রাত ১০টায় সোনাগাজীতে গিয়ে শোডাউন টি শেষ হয়।
দাগনভূঞা উপজেলার তুলাতুলি বাজার থেকে যাত্রা শুরু হওয়া এই শোডাউনে সহস্রাধিক মোটরসাইকেল, প্রাইভেট কার, হাইচ, নোহা ও পিকআপ অংশ নেয় হাজারের অধিক নেতাকর্মীরা। পুরো দাগনভূঞা ও সোনাগাজী জুড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

শোডাউন চলাকালে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন ও ন্যায়ের নেতৃত্ব প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করা প্রয়োজন।
আলহাজ্ব মোঃ সাইফ উদ্দিন শিপন আরো বলেন, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বই পারে মানুষের দুর্ভোগ কমাতে। তিনি নির্বাচিত হলে জননিরাপত্তা, সড়ক যোগাযোগ, বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও দারিদ্র্য বিমোচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান। পাশাপাশি সোনাগাজী ও দাগনভূঞাকে একটি উপযোগী ও আধুনিক উপজেলায় গড়ে তোলার অঙ্গীকার করেন।
শোডাউনটি তুলাতুলি থেকে শুরু হয়ে কোরাইশ মুন্সি বাজার, দরবেশের হাট, সিন্দুরপুর, রাজাপুর, তেমুহানি, সিলোনিয়া, বেকের বাজার, দাগনভূঞা বাজার ঘুরে ফাজিলের ঘাটে পৌঁছায়। এরপর সোনাগাজীর কুঠির হাট, বক্তারমুন্সি, ডাকবাংলা, মতিগঞ্জ, সোনাগাজী বাজার, ওলামা বাজার, জমাদার বাজার, কাজীর হাট হয়ে শোডাউনটি শেষ হয়।শোডাউন জুড়ে নেতাকর্মীরা হাতপাখা প্রতীক, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন।
শোডাউনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূইয়া, ফেনী-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, জেলার প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল করিম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ, ইসলামী যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ শামীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ-সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী, দাওয়াহ সম্পাদক গাজী ওমর ফারুক শামীমসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী এবং বিভিন্ন পেশার মানুষ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত