জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ঘরে একা পেয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে ৭ নম্বর চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দীন (৫৬)-এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত রোববার (২৬ জুলাই) দুপুরে দিকে চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আকানগর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা মো. সহীদ আলী (৫৩) বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,ঘটনার দিন সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা অসুস্থ বড় মেয়েকে চিকিৎসার জন্য দিনাজপুর নিয়ে যান এবং তার মা মানুষের বাসায় কাজের উদ্দেশে বের হন। ওই সময় ১৫ বছরের ছোট মেয়ে সিমা আকতার ঘরে একা ছিল। এই সুযোগে ইউপি সদস্য মো. আলাউদ্দীন পরিবারকে 'ফ্যামিলি কার্ড' দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে প্রবেশ করেন এবং মা-বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি চান।
কিশোরী ভোটার আইডি কার্ডের ফটোকপি এনে দিলে, আসামি কৌশলে তার বাবার মোবাইল নম্বর'টি আইডি কার্ডের ওপর লিখে দিতে বলে। কিশোরী লেখার জন্য ঘরে প্রবেশ করলে ইউপি সদস্য পিছু পিছু ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় কিশোরী বাধা দিলে ও চিৎকার শুরু করলে আসামির হাত থেকে নিজেকে ছাড়িয়ে ঘর থেকে বের হয়ে আসে। কিশোরীর চিৎকারে স্থানীয় প্রতিবেশী নজরুল ইসলাম,দেলোয়ার হোসেন, আবদুল বশির সহ আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত ইউপি সদস্য দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আসামির ধস্তাধস্তি ও গলা চেপে ধরার কারণে কিশোরীর গলায় আঁচড়ের দাগ পড়ে, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সেই অভিযুক্ত ইউপি সদস্য আলাউদ্দীনের মুঠো ফোনে একাধিক বার ফোন দিলে তিনি উলটো ফোন কেটে বন্ধ করে রাখেন।
ঠাকুরগাঁও সদর থানা'র ওসির সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন এবং সেই সাথে অভিযোগ গ্রহণ করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জাজান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত