ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁর মেয়ে টিফেন অজিয়েরের নতুন প্রেমের খবর নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ৪২ বছর বয়সী টিফেনের সঙ্গে ২২ বছর বয়সী অঁতোয়ান লেকোম্তের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তা গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দুজনের বয়সের ব্যবধান ২০ বছর হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও কৌতূহল প্রকাশ করছেন নেটিজেনরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে টিফেন অজিয়ের এবং অঁতোয়ান লেকোম্তেকে অত্যন্ত ঘনিষ্ট মুহূর্তে একসঙ্গে দেখা গেছে। এরপর থেকেই মূলত তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি টিফেন কিংবা অঁতোয়ান কেউই। তাদের ঘনিষ্ঠ সূত্রগুলোও গণমাধ্যমকে জানিয়েছে যে, ব্যক্তিগত জীবন নিয়ে তারা এই মুহূর্তে কোনো প্রকাশ্য মন্তব্য করতে নারাজ।
ফ্রান্সের রাজনৈতিক পরিমণ্ডলে ব্রিজিত ম্যাক্রোঁ এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সম্পর্কের ক্ষেত্রেও বয়সের ব্যবধান নিয়ে অতীতে প্রচুর আলোচনা হয়েছে। এবার ফার্স্ট লেডির মেয়ের ব্যক্তিগত জীবনও একই ধরনের বয়সের ব্যবধানের কারণে আলোচনার টেবিলে চলে এসেছে। ইউরোপীয় গণমাধ্যমগুলোতে এই সম্পর্ক নিয়ে নানা বিশ্লেষণ ও সংবাদ প্রকাশিত হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, সেলিব্রেটি পরিবারের সদস্য হওয়ায় টিফেন অজিয়েরের ব্যক্তিগত জীবনের প্রতিটি পদক্ষেপই এখন সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের কড়া নজরদারিতে রয়েছে। আগামী দিনে এই সম্পর্ক কোন দিকে মোড় নেয় এবং তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেন কি না, সেদিকেই এখন সবার নজর আটকে রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত