মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় সন্ত্রাসীদের গুলিতে পিতা-পুত্রসহ ২জন গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসী এ হামলার শত্রতার জের ধরে ঘটেছে বলে জানা যায়। গতকাল সোমবার (১১আগষ্ট) রাত ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলার বড়হাতিয়া কুমিরা ঘোনা কালা গোদারপুল, কালিনগর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার বড়হাতিয়া কুমিরা ঘোনা কালা গোদারপুল, কালিনগর এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা রফিক মেম্বার( ৫০) এবং তার ছেলে মিশাল (২২)। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আহতদের স্বজনরা জানান, রফিক মেম্বার ছিলেন খুবই ভালো মানুষ। এলাকায় দীর্ঘ সময় ধরে তার দায়িত্ব পলন করে আসছে তিনি৷ তার ছেলেও ছিলো খুবই মিশুক টাইপের। তারা দুজন রাতে বাড়ির ফেরার পথে এসময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত।
সন্ত্রাসীরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন রফিক মেম্বার এবং কুপিয়ে জখম করা হয়। পিতাকে বাঁচাতে ছেলে মিশাল ছুটে আসলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় এবং তার শরীরে ছারা গুলি লাগে। পরে স্বজনরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাহিদ বলেন“তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান,বড় হাতিয়া রফিক মেম্বার এবং তার ছেলে শার্টগানের গুলিতে আহত হওয়ার সংবাদ প্রাপ্তির সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। ভিকটিমদের কে এম্বুলেন্স যোগে দ্রুত হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। তদন্ত প্রক্রিয়া চলমান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত