মো :নজরুল ইসলাম নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৭টায় সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় ও আলোচনা সভার পালিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলমের সভাপতিত্বে ও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম এরশাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ইদ্রিস মোল্লা, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেল্লাল হোসাইন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গনি পাটোয়ারী মামুন,সোনাইমুড়ি থানার তদন্ত ওসি কাউসার আহমেদ।
আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ওমর শরীফ সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শাহাবউদ্দিন জনি, জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা ও রাজধানী টিভি চ্যানেলের নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম,বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ, বিএনপি নেতা নাজিমুদ্দিন রনি ,মিলন, শাহরিয়ার পিন্টু, জাতীয় দৈনিক বর্তমান পত্রিকার নোয়াখালী ব্যুরো ইয়াছিন শরীফ অনিক, আনোয়ারুল বারি পিন্টু প্রমূখ।
আব্দুল গনি পাটোয়ারী মামুন বলেন পত্রিকাটি দীর্ঘ ২৬ বছর সত্য প্রকাশের মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও বক্তারা বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মানিক, আলা উদ্দিন লিটন, মাহবুব আলম, আব্দুর রহমান (বিপ্লব), মো: নূর মোহাম্মদ (সবুজ) সহ জেলা ও উপজেলা কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত