এক দেশ, এক কিউআর ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরে মাধ্যমে ডিজিটাল লেনদেন অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে বাংলা কিউআরে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে। সপ্তাহে এ লেনদেনের পরিমাণ ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা দেশের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
লেনদেনের সংখ্যা ও আর্থিক মূল্য—উভয় ক্ষেত্রেই এই অভূতপূর্ব প্রবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করে তুলেছে। সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন নগদ অর্থের পরিবর্তে এই ডিজিটাল মাধ্যমটি ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ফলে ব্যাংকিং খাতের ওপর চাপ কমার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি আরও বেশি সুদৃঢ় হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডিজিটাল অর্থনীতির প্রসার ও ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্যে নেওয়া বিভিন্ন কার্যকরী পদক্ষেপের ফলেই এই অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লেনদেনের এই ইতিবাচক ধারা আগামী দিনে আরও বেশি বেগবান হবে এবং দেশের প্রতিটি প্রান্তে এর সুফল পৌঁছে যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত