খাগড়াছড়ির বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। বাঘাইহাট জোনের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ সেশনের আয়োজন করা হয়।
সেশনে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ক্যাপ্টেন লাবনী আক্তার, মেডিকেল অফিসার, এমডিএস, খাগড়াছড়ি।
এ সময় কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা ও প্রয়োজনীয় করণীয়, পুষ্টিকর খাবার গ্রহণ ও সুষম খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
আলোচনায় মানসিক চাপ মোকাবিলা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শারীরিক বা মানসিক কোনো সমস্যা দেখা দিলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা ও সচেতনতা কিশোরীদের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জনে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত