
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দেশে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন। আজ বুধবার (১১ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, ‘বাজার স্থিতিশীল আছে। বাজার ব্যবস্থার নিয়মে সব জিনিসপত্রের দাম একবারে কমে না।
সরকারের উদ্যোগের ফল বাজারে পড়ছে।’
এসময় পাঠ্যপুস্তক বোর্ডের সব শ্রেণির নতুন সবগুলো বই পহেলা জানুয়ারিতে দেওয়া সম্ভব হবে না বলেও জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, ‘বৈঠকে নবম ও দশম শ্রেণির বই ছাপানোর অর্থ ছাড় দেওয়া হয়েছে।’
এছাড়া বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, মশুর ডাল, ভোজ্যতেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত