বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আজ (মঙ্গলবার ০১ সেপ্টেম্বর) এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হাসান।
বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ এবং শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মান আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
নবনির্বাচিত সভাপতি সাংবাদিক ইলিয়াছ তার অনূভূতি প্রকাশ করে বলেন, ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এসময়ে উপস্থিত ছিলেন, আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন মহরম, ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন লাকি, ইসলামপুর বি. আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, কমিটির অন্যান্য সদস্যরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে সাংবাদিক ইলিয়াছ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত