খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া শুক্রবার বিকেলে খাগড়াছড়ি পৌরটাউন প্রাঙ্গণে আয়োজিত চাকমা নেতৃবৃন্দের সমাবেশে বলেছেন, "বিএনপিকে ক্ষমতায় আনলে পার্বত্য চট্টগ্রামে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তির পরিবেশ সৃষ্টিতে কাজ করবো।
ভাই ভাই বন্ধু বন্ধু হিসেবে আস্থার ঠিকানা হিসেবে গড়ে তুলবো। আমরা এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাই, কেউ যেন সন্ধ্যায় বাড়িতে ফিরতে ভয় না পায়, নির্বিঘ্নে বিচরণ করতে পারে।"

সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড আবদুল মালেক মিন্টু, এ্যাড রিপ্পল চাকমা চাকমা, জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ জেলার বিভিন্ন উপজেলার তৃণমূল পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ। এসময় জেলা বিএনপির কংচাইরী মাষ্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরাসহ জেলা উপজেলা ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ওয়াদুদ ভূইয়াকে এমপি হিসেবে নির্বাচিত করার পাশাপাশি, বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমে অবহেলা থাকায় বিএনপিকে ক্ষমতায় আনলে তা পুনরায় এগিয়ে নেওয়ার জন্য এলাকাবাসী আহবান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত