খুলনা-৬ ও খুলনা-২ সংরক্ষিত সংসদীয় আসনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মধ্যেই দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, বিএনপি সরকারের এসব অর্জনকে ব্যর্থ করে দিতে একটি অপশক্তি নানাভাবে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। এ অপশক্তির ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোমবার(৩ আগষ্ট) বিকেলে পাইকগাছা উপজেলা, পৌরসভা ও কয়রা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
পাইকগাছা উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম এমদাদুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু এবং জেলা বিএনপির সদস্য শামীম কবির।
এ সময় আরও বক্তব্য দেন পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল এবং খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান।
মতবিনিময় সভায় পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত