আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চর ইসলামপুর থেকে আসা দুটি অটোরিক্সায় ১৪ বস্তা সরকারি টিসিবির চাউল আটক করেছে উপজেলা প্রশাসন। ২৪ শে সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরইসলামপুর থেকে দুটি অটোরিক্সা চান্দুরা আসার পথে রামপুর এলাকায় জনতার ১৪ বস্তা ( প্রায় ১৪ মন) টি সি বির চাউল আটক করে বিজয়নগর প্রশাসনের কাছে নিয়ে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, মোঃ সাইফুল ইসলাম বলেন,এলাকার সচেতন ও গন্যমান্য কয়েকজন লোক প্রায় ১৪ মন চাউল আটক করে আমাদের কাছে নিয়ে আসে।
আমরা চাউলের মালিক পাওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু কাউকে পাইনি তাই আমরা চাউল গুলো এতিমখানায় বিতরন করে দিয়েছি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত