বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস) আয়োজিত ‘বিটিজেকেএস প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্রুপ পর্বের ম্যাচে বিটিজেকেএস কেন্দ্রীয় টিম ৬-০ গোলে গুইমারা বিটিজেকেএস টিমকে পরাজিত করেছে।
মঙ্গলবার (৯ জুন) খাগড়াছড়ির গোলাবাড়ী এলাকার ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে কেন্দ্রীয় টিম। আক্রমণ ও বল নিয়ন্ত্রণে এগিয়ে থেকে একের পর এক গোল করে তারা বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।
এই জয়ের মাধ্যমে বিটিজেকেএস কেন্দ্রীয় টিম টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে গুইমারা বিটিজেকেএস টিম গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন প্রথম সেমিফাইনাল ম্যাচে বিটিজেকেএস কেন্দ্রীয় টিম মুখোমুখি হবে ক্রাউন ফুটবল একাডেমি (ঘাগড়া, রাঙ্গামাটি) দলের।
নারী ফুটবলের বিকাশ ও পার্বত্য অঞ্চলের উদীয়মান খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত