কুমিল্লার সদর দক্ষিণ থানার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের সূবর্ণপুর - শ্রীপুর এলাকার পাগলির খাল থেকে বিনা ইজারায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে রমরমা বালুর ব্যবসা।
স্থানীয় গোপন সূত্র মোতাবেক জানা যায় যে, বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে পাগলির খাল থেকে প্রতিদিন রাতে বিক্রি হচ্ছে কয়েকশো ট্রাক বালি।
এছাড়াও আরো জানা যায় যে,এই অবৈধ বালু ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক (রাসেল) স্থানীয় আওয়ামীলীগ নেতার ছেলে এবং এইড কুমিল্লা (এনজিও) তে কর্মরত আছেন।
গত উপজেলা নির্বাচনে আব্দুল হাই বাবলুকে পাশ করাতে রাতের অন্ধকারে ভোট কেনাবেচার সাথেও জড়িত থাকার খবর পাওয়া যায়।
অপরদিকে আব্দুল জলিল ফার্নিচার ব্যবসার আড়ালে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। ২০২২ ইং সালে শ্রীপুর অঞ্চলে ৫ কেজি গাঁজাসহ পুলিশের কাছে ধরা পড়ে এই জলিল।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত