মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-৪৯,বিজিবি'র অধীন বিভিন্ন সীমান্ত পয়েন্ট হতে বিপূল পরিমান মাদক দ্রব্য ও অবৈধ ভারতীয় মালামাল সহ এক ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)।
যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)'র যশোর কার্যালয় থেকে জানা গেছে,অদ্য ০৮ অক্টোবর ২০২৫ ইং তারিখ বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, WINCEREX COUGH SYRUP, গোলমরিচ, কালোজিরা, ঔষধ এবং শাড়ী* আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬,৬০,২০০/-(ছয় লক্ষ ষাট হাজার দুইশত)* টাকা।
আসামী ভারতীয় নাগরিকের নাম প্রকাশ সিকদার(৩৫), পিতা: পরিমল সিকদার, গ্রাম: চাঁদ পাড়া বাজার, পোস্ট: চাঁদ পাড়া বাজার, থানা: গাইঘাটা, জেলা: উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশী নাগরিকের নাম মোহাম্মদ আব্দুল শহীদ(৪২), পিতা: এবাদুল হক, গ্রাম: অগ্রভূলোট, পোস্ট: গোগা বাজার, থানা: শার্শা, জেলা: যশোর।
আটককৃত আসামীসহ মাদকদ্রব্য শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত