লিড সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে ভলান্টিয়ারদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ মার্চ) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গনে ইউনিয়ন মোবিলাইজার সাদিকুর রহমানের সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন।
এসময় তিনি বলেন,এফআইভিডিবি জলবায়ু ও দুর্যোগ নিয়ে ভালো কাজ করতেছে।ফায়ার সার্ভিস বিশ্বম্ভরপুর এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি আরোও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেকোন দুর্যোগ মোকাবিলা করব। এফআইভিডিবি'র ভালো কাজের প্রতি প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর রেজিলিয়েন্স অফিসার মুস্তাফিজুর রহমান (সুনামগঞ্জ) , মনিটরিং এন্ড ইভালোয়েশন অফিসার মোঃ ইয়াকুব আলী ,উপজেলা পাঁচটি ইউনিয়নের রেজিলিয়েন্স ভলান্টিয়ারগণ।
উল্লেখ্য এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প- উন্নত স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন স্থিতিস্হাপকতায় নারী ও কিশোরীদের নেতৃত্বের অগ্রগতির জন্য জনসচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত