বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে 'জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, সিনিয়র কনসালটেন্ট ডা. জয়া চাকমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর প্রতিনিধি উৎপল চাকমা এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা।
আলোচনা সভায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তাপস সাহা জেলার স্বাস্থ্যসেবার মান, চলমান কার্যক্রম এবং চ্যালেঞ্জ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখনও নানা প্রতিবন্ধকতা রয়েছে। মাতৃমৃত্যুর হার এখনো আশঙ্কাজনক। তারা মাতৃস্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচি জোরদার ও যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপ্পল বাপ্পী চাকমা, বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং, ব্র্যাক, তৃণমূল উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত