বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, গ্রাম : বার্তা, ডাকঘর : আটিগ্রাম উপজেলা ও জেলা : মানিকগঞ্জ। মরহম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আজ সকালে অসুস্থ বোধ করলে সকাল ৯টার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে দুপুর আনুমানিক ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
( ইন্না লিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন) পরিবার সূত্রে জানা গেছে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী,১ ছেলে ও ২ মেয়ে রেখে ইন্তেকাল করেন।
আজ( ২০ এপ্রিল ২০২৫ ইং )রবিবার মরহুমের গ্রামের বাড়ি বার্তা, আটিগ্রাম, মাধবপুর মাঠে বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় মর্যাদার পর স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত থেকে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করেন মেহেদী ইমাম সহকারি ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং মোঃ আমিনুল ইসলাম ইন্সপেক্টর- ইনচার্জ, সদর ফাড়ি মানিকগঞ্জ।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের রাষ্ট্রীয় মর্যাদায় এবং জানাজায় অংশ নেন এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধার শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাহা উদ্দিন ,বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী প্রমূখ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা শাখা এবং মানিকগঞ্জ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখা গভীর শোক প্রকাশ করছে।
সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত