মো. সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল পৌরসভা নির্বাচনের হাওয়া বইছে জোরকদমে। বিশেষ করে শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানা যুবদলের 'হেভিওয়েট' নেতা এবং পৌর নির্বাচনের মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। বিরামহীন প্রচারণার অংশ হিসেবে তিনি মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে ৩নং ওয়ার্ডে এক 'চিরুনী অভিযান'-সদৃশ গণসংযোগে অংশ নেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালের আলো ফোটার পর থেকেই ইমদাদুল হক ইমদাদ তার কর্মী-সমর্থকদের নিয়ে ৩নং ওয়ার্ডের পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি কুশল বিনিময় করছেন এবং আন্তরিকতার সাথে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। পথে, মাঠে, ঘাটে এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যাকে যেখানে পাচ্ছেন, হাসিমুখে এগিয়ে গিয়ে তার সমর্থন আদায় করার চেষ্টা করছেন।
দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সাথে জড়িত এই তরুণ নেতা তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ঝুলি এবং জনসেবার দৃঢ় মানসিকতা নিয়ে ভোটারদের সামনে হাজির হচ্ছেন। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, "নির্বাচিত হলে গরীব-অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বদা তাদের পাশে থাকব।"
বিশেষ করে ৩নং ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়াও, এলাকা থেকে মাদকের ভয়াবহতা দূর করতে যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের কথা জানান।
শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পৌরসভার উদ্যোগে একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার নিয়মিত চালু করার পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দেন এই মেয়র প্রার্থী। নাগরিক সেবা সহজ ও গতিশীল করার লক্ষ্যে তিনি আরও বলেন, "পৌর নাগরিকদের দোরগোড়ায় সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া এবং সেবা গ্রহণে ভোগান্তি কমাতে আমি প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।"
সারাদিনের এই ব্যস্ত গণসংযোগে ইমদাদুল হক ইমদাদের সাথে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। গণসংযোগে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন- বেনাপোল পৌর বিএনপি'র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক- মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি- শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক- রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক- জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার, ৬ নং ওয়ার্ডের ভবারবেড় গ্রামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মইদুল ইসলাম, বিএনপি নেতা- আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক- শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক- জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য- মফিজুর রহমান সদস্য- হযরত আলী, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক- রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল হান্নান, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক- তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য- মহাসিন আলম, যুব নেতা- মনির হোসেন সহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত