মো. সাহিদুল ইসলাম শাহীন: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বেনাপোলে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে শার্শা উপজেলা যুবদল ও বেনাপোল পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি বেনাপোল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে। মিছিল থেকে আওয়ামী লীগের যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে তীব্র স্লোগান দেওয়া হয় এবং দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জোরালো আহ্বান জানানো হয়।
"দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে যুবদল রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে।" মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী সদা প্রস্তুত রয়েছে। সমাবেশ থেকে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
উক্ত প্রতিবাদ মিছিলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত