মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেনাপোল পোর্টথানাধীন দুর্গাপুর এলাকা হতে ০১ কেজি গাঁজা ও পাচার কাজে ব্যবহৃত মোটর চালিত ভ্যান সহ মো.জিল্লুর রহমান(৪০) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
পোর্টথানা সূত্রে জানা গেছে,গোপণ সংবাদের ভিত্তিতে
সোমবার(২৪ মার্চ) দিবাগত মধ্যরাত ৪টার দিকে অত্র থানার একটি আভিযানিক দল দূর্গাপুর এলাকায় অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন এসআই / বিনয় কুমার হালদার ও এএসআই আইয়ুব আলী সহ সঙ্গীয় ফোর্স। তথ্য অনুসারে ঐ এলাকার একটি পাকা রাস্তার উপর অপেক্ষারত মোটর চালিত ভ্যান চালক'কে জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা ০১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আসামী জিল্লুর বাড়ী ঐ এলাকায়,তার পিতার নাম মো.আব্দুর রাজ্জাক।
গাঁজা উদ্ধারের বিষয়ে থানার অফিস ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া জানিয়েছেন,থানার আওতাধীন এলাকায় চোরাচালান রোধ,আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক পাচার রোধে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয় এবং "ক" সার্কেল,নাভারণ,যশোর'র দায়িত্ব প্রাপ্ত অফিসার এএসপি নিশাত আল নাহিয়ান মহোদয়ের নির্দেশনায় থানার এলাকাগুলোয় পুলিশি টহল জোরদার রাখা হয়েছে। যার ফলশ্রুতিতে গোপন সংবাদের ভিওিতে ০১ কেজি গাঁজা সহ আসামী জিল্লুর মাদক পাচার কাজে ব্যবহৃত ভ্যান সহ তাকে গ্রেফতার করা হয়।
আসামী জিল্লুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১৭ তাং ২৪/০৩/২৫ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯( ক)/ ৪১/৩৮।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত