মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেনাপোল পোর্টথানাধীন চাত্রের বিলের মাছের ঘের থেকে অহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরের দিকে আক্তার মাহমুদ বাবলু'র মাছের ঘের থেকে ঐ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল গিয়ে জানা যায়, গতকাল ১০ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ঐ ব্যাক্তি। সে বাবলু'র মাছের ঘেরে গার্ডের কাজ করতো।
মৃত অহিদুল ইসলাম এর বাড়ী অত্র থানাধীন ছোটআঁচড়া পূর্ব পাড়া এলাকায়। সে নিছার আলী খোকনের ছেলে। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মো. রাসেল মিয়া জানান, দুপুরে ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে অহিদুল ইসলাম নামের ঐ মরদেহ উদ্ধার করা হয়।
লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত ব্যাক্তি'র পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি।
তদন্ত রিপোর্ট শেষে মৃত্যু'র প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত