মো. সাহিদুল ইসলাম শাহীনঃ- মিডিয়ার জগতে বহুল আলোচিত বেনাপোল থেকে প্রকাশিত স্বাতন্ত্র; নিরপেক্ষ ও সৃজনশীল সাপ্তাহিক "গ্রামের সংবাদ" পত্রিকার ২০তম বর্ষ উদযাপণ হয়েছে।
শুক্রবার(৩ জানুয়ারী)বিকাল ৩টায় বেনাপোল বাজারস্থ "রহমান চেম্বার" এর ৬তলা ভবনের "সানরুফ"এ আনুষ্ঠানিক ভাবে ২০তম বর্ষবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ উপ-হাইকমিশনারের প্রথম প্রেস সচিব মো.তারিক চয়ন, কোলকাতা,ভারত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-পত্রিকার প্রকাশক ও সম্পাদক-মো.আব্দুল মুন্নাফ।
বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অ্যাটর্নি জেনারেল-ইশরাত জাহান,বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র সাব-এডিটর ও বিশিষ্ঠ কবি-মাজহার সরকার,এ্যাডভোকেট কালীপদ দেবনাথ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন-"সীমান্ত প্রেসক্লাব বেনাপোল" এর সভাপতি-মো.সাহিদুল ইসলাম শাহীন,সহ-সভাপতি-মো.মনির হোসেন,"বন্দর প্রেসক্লাব বেনাপোল" এর সভাপতি-শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক-মো.আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক-মো.আনিছুর রহমান, সাংবাদিক- দেবুল কুমার,সাজেদুর রহমান, মো.কামাল হোসেন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত