মো. সাহিদুল ইসলাম শাহীনঃ-যশোর জেলার অন্তর্গত বেনাপোল পৌরসভাধীন "বেনাপোল দারুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানা"র আজীবণ সদস্য ও সুধী সন্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বেনাপোলের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী এই কওমী বিদ্যাপি টপ্রায় ১,০০০(এক হাজার) দাতা সদস্য দ্বারা পরিচালিত।
এতিম শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৫'শত এর বেশী। প্রতিষ্ঠালগ্ন থেকে এতিমখানাটি অভিজ্ঞ শিক্ষক দারা পরিচালিত হয়ে থাকে। প্রায় ১০ বিঘা জমির উপর নির্মিত এতিমখানাটিতে আধুনীকায়নের ছোঁয়া রয়েছে।
প্রতি বছর এতিমখানাটিতে এতিমদের সাথে একত্রে মিলিত হন এবং এতিমখানা পরিচালনার জন্য এ দিন আর্থিক ভাবে সহায়তা প্রদান করে থাকেন সদস্যগণ। বুধবার(২৯ জানুয়ারী/২০২৫) এতিমখানা প্রাঙ্গণে আয়োজন করা হয় আজীবণ সদস্য ও সুধী সন্মেলন।

"স্বাগতম হে অতিথি, আপনার আগমনে আমরা আনন্দিত" ব্যানারে লেখা সম্বলিত ঐ সন্মেলনে নগদ অর্থ সংগ্রহ সহ সুশৃঙ্খল ভাবে মাদরাসা পরিচালনার ক্ষেত্রে দাতা সদস্য সহ সংশ্লিষ্টগণ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান কর্মসুচি শুরু করা হয়।
বেনাপোল দারুল উলুম মাদ্রাসার "আজীবন সদস্য ও সুধী সম্মেলন"-২০২৫ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার আসাদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন-নাভারন বাহারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা কামরুজ্জামান যশোরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বেনাপোল জামিয়া ইসলামিয়ার মুহতামিম মুফতি সাইদুল বাশার,বেনাপোল রেলওয়ে স্টেশন মসজিদের সাবেক ইমাম-মাওলানা আব্দুর রহিম ও বেনাপোল জামিয়া ইসলামিয়ার শিক্ষক- ওমর ফারুক সহ ওলামা মাশায়েকগণ।

অনুষ্ঠান কর্মসূচি অনুযায়ী মাদরাসা ও এতিম কৃতি শিক্ষার্থীদের হাতে সন্মাননা স্বারকপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ঐ মাদরাসার অধ্যক্ষ মুফতি আবু হানিফ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস।
আলোচনা শেষে এতিমদের সাথে দাতা সদস্যরা দুপুরের খাবারে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত