মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন মেয়র প্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।
তিনি যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী। দলের আন্দোলন-সংগ্রামের লড়াকু সৈনিক ও এলাকা জুড়ে ‘নতুন প্রজন্মের আইকন’ হিসেবে পরিচিত এই নেতা
৩১ জুলাই সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও গ্রামের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন, লিফলেট বিতরণ করেন এবং বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।
এ সময় সাধারণ ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। বয়োবৃদ্ধ থেকে শুরু করে তরুণ ও নারী প্রার্থীরাও তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে মো. ইমদাদুল হক ইমদাদ বলেন, "বেনাপোল পৌরসভার সর্বস্তরের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং এই অঞ্চলকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সুন্দর একটি বাসযোগ্য শহর বানানোর লক্ষ্যেই আমার লড়াই। জনগণের সেবা করার সুযোগ পেলে আমি সর্বাত্মকভাবে সাধারণ মানুষের পাশে থাকব।"
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত