মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেনাপোল পোর্টথানাধীন সীমান্তবর্তী গ্রাম দৌলতপুর হতে ৩শ' বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
মঙ্গলবার(১৫ অক্টোবর) সকালে গোপণ সংবাদ পেয়ে থানা পুলিশের একটি চৌকষ দল ঐ গ্রামে অভিযান চালায়। তথ্য মোতাবেক ঐ গ্রামের রাশেদ মাস্টারের বাড়ির উত্তর পাশে একটি পঁচা পানির পুকুর থেকে ৩টি লাল রঙের প্লাস্টিক বস্তার মধ্যে হতে ৩শ' বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মুল্য ৬ লাখ টাকা।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রাসেল মিয়া বলেন,"যশোরের পুলিশ সুপার মহোদয় এবং নাভারণ সার্কেলের এ এস পি মহোদয়ের নির্দেশনায় সীমান্তে চোরাচালান রোধে সরকারের অন্যান্য বাহিনী'র মত বেনাপোল পোর্টথানা পুলিশ সার্বক্ষনিক সতর্কাবস্থায় রয়েছে।
এরই ধাহাবাহিকতায় আজ সকালে গোপণ তথ্য পেয়ে থানার একটি আভিযানিক দল বেনাপোল সীমান্তের ঐ গ্রাম দৌলতপুরে পৌছে। তথ্য মোতাবেক সেখানে তল্লাশী চালিয়ে পঁচা পানির মধ্য হতে উক্ত ৩শ' বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে, এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি"।
উদ্ধারকৃত ফেনসিডিল এর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত