মজিবুর রহমান, নেত্রকোণাঃ গেল বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলা খাদ্য বিভাগ। বোরো মৌসুমে এক মুষ্টি ধান ক্রয় করতে পারেনি কেন্দুয়া উপজেলা খাদ্য বিভাগ। লক্ষমাত্রা অর্জিত করতে পারেনি চাল সংগ্রহেও।
কেন্দুয়া খাদ্য গুদাম সুত্রে জানা গেছে,গেল বোরো মৌসুমে সরকার কেন্দুয়া উপজেলা থেকে ৩২ টাকা কেজি দরে ২ হাজার ৫০ মেট্রিক টন ধান, ৪৫ কেজি দরে সিদ্ধ চাউল ৩ হাজার ৮৯ মেট্রিক টন ও ৪৪ টাকা কেজি দরে আতব চাউল ৭ শত ৫০ মে:টন সংগ্রহের লক্ষমাত্রা ছিল।
কেন্দুয়া খাদ্য গুদাম আনুষ্ঠানিক ভাবে গত ১৪ মে ধানচাল সংগ্রহ অভিযান শুরু করে শেষ করে ৩১ আগস্ট। উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, বোরো মৌসুমে ২০ হাজার ৭ শত ১৫ হেক্টর জমিতে ধান আবাদ হয়। এতে ১ লাখ ৪৬ হাজার ৮০৮ মেট্রিক ধান উৎপাদন হয়েছে।
কেন্দুয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাকাব্বির খান প্রবাস জানান, বোরো মৌসুমে চাল সংগ্রহের জন্য স্থানীয় ১০ জন মিলারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। জুলাই আগস্টে দেশের পরিস্থিতির জন্য মিলারগণ চাল সরবরাহে ব্যাঘাত ঘটে।
যেকারণে সিদ্ধ চাউল ৫০০ মেট্রিক টন সংগ্রহ করা যায়নি। আর সরকার ঘোষিত দামের চেয়ে স্থানীয় বাজারে ধানের দাম বেশি থাকায় কোন কৃষক ধান নিয়ে গুদামে আসেনি তাই ধান সংগ্রহ শুন্য পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
ধান সংগ্রহ শূন্য ও চাউল সংগ্রহেও ঘাটতি রয়েছে এ নিয়ে কোন প্রভাব পড়বে কি-না জানতে কেন্দুয়া উপজেলা খাদ্য কর্মকর্তা কাউচার আহমেদের মুটোফোনে বারংবার কল করেও রিসিভ না করায় কথা বলা যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত