বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ডে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসক ম্রাসাথোয়াই মারমা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ৫(১) অনুযায়ী সরকার নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ম্রাসাথোয়াই মারমাকে ট্রাস্টি বোর্ডের সদস্য (মনোনীত) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টিগণ ছাড়া অন্যান্য ট্রাস্টিদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে নতুন ট্রাস্টি মনোনীত না হওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টি ছাড়া অন্য ট্রাস্টিদের পরিবর্তন করতে অথবা তাঁদের পদ শূন্য ঘোষণা করতে পারবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জেহাদুল বারীর স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত