শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গত ২১শে ফেব্রুয়ারি শনিবার স্ট্রালিন বাংলাবাজারের হাসান চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুল আলম ও সহ-সভাপতি শামীম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি আতাউর রহমান সেলিম এবং বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম,কমিউনিটি বোর্ড-৯ সভাপতি মোহাম্মদ এন মজুমদার,সাবেক সহকারী এট্যর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু,ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সাবেক সভাপতি জুনেদ চৌধুরী,সাবেক সভাপতি আব্দুল হাসিব হাসনু,দেলোয়ার হোসেন,আব্দুর রব দলা মিয়া।শুরুতে দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান।বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের অব ইউএসএ ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম,সিপিএ জাকির হোসেন চৌধুরী,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি সামাদ মিয়া জাকারিয়া প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী,সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,আব্দুস শহীদ,আব্দুল মুহিত,বাঁকা সভাপতি সরওয়ার চৌধুরী,সাধারণ সম্পাদক রুহেল আহমেদ,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ,প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান,হাসান আলী।
ইফতার মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত