শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সাথে নেতৃবৃন্দের সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গত ৬ই এপ্রিল সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের আড্ডা রেস্টুরেন্টে ব্রঙ্কসের নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
তিনি নেতৃবৃন্দের সঙ্গে ব্রঙ্কসের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান কে নিয়ে ব্রঙ্কসে আগমনে এই সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কসের সাবেক সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,কমিউনিটি নেতা সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত,সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বসির,এবিএম মাল্টি মিডিয়ার সিইও জামাল উদ্দীন মাসুদ,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সায়েদুল বাকীন ভূঁইয়া ,ফরাসত বাচ্চু মাস্টার,আবুল কাসেম,মাসুদুর রহমান শাহীন প্রমুখ।
পরে নেতৃবৃন্দ আতাউর রহমান সেলিমের সাথে সৌজন্য চা চক্রে অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত