শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়।
গত ৮ই জুলাই বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টার বাংলাবাজারে নবনির্বাচিত যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ সেবুল মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ব্রঙ্কস আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত ও মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান সহ যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহ,সাবেক দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান,সোয়েব আহমেদ,আল মামুন সরকার,জহুরুল ইসলাম,রিটন সরকার,রেজাউল হক রুহেল,মাসুদুর রহমান শাহীন,তোফাজ্জল আলী,তাজ উদ্দিন,রুপচান মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দরা নবনির্বাচিত সভাপতি সেবুল মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগে যুবলীগের নেতৃবৃন্দ অসুস্থ যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ কে দেখতে তার ক্যাসল হিলের বাসায় যান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত