শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে ব্রঙ্কস আওয়ামী লীগের ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গতকাল ১৮ই আগস্ট মঙ্গলবার বিকেলে নিউইয়র্কের ব্রঙ্কসের বাংলাবাজারে ব্রঙ্কস আওয়ামী লীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল,আলোচনা সভা ও শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত,মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন ম্যাগ্র শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাদী জালালী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিতের সভাপতিত্বে ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা মাসুদুল হাসান,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী,যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সিবুল মিয়া,সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান,সহসভাপতি শেখ জামাল হোসেন,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম,কমিউনিটি নেতা আব্দুস শহীদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রঙ্কস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভিপি বেলাল,অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম সাইমুম হোসেন,সহসভাপতি মাহমুদুল হাসান,সহ-সভাপতি কামরুজ্জামান বসির,সাংগঠনিক সম্পাদক রেহান মিয়া,নরুল ইসলাম মিলন,প্রচার সম্পাদক আবুল কাসেম,তোফাজ্জল আলী প্রমুখ।
অনুষ্ঠানে খাবার বিতরণের জন্য গরু দিয়ে পৃষ্ঠপোষকতা করেন নিউইয়র্ক সিটি যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ব্রঙ্কসের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক আওয়ামী লীগ,যুবলীগ,,স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়ে বাংলাদেশ সভাপতি সাইদুর রহমান লিংকন,সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ,সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ।
সবশেষে উপস্থিত সহস্রাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত