কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় উচ্ছ্বাস, ১২ নং সেক্টর উত্তরা ঢাকার একটি সংগঠনের অর্থায়নে ৩০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে৷
উপজেলার মহালক্ষী পাড়া গ্রামের সন্তান মোঃ জাহিদুল ইসলামের প্রচেষ্টায় সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন উচ্ছ্বাস উত্তরা ১২ নং সেক্টর ঢাকা এর সভাপতি, মোঃ রুহুল ইসলাম, সহ- সভাপতি মোঃ সাউদ ইফতেখার, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জহির হোসেন৷
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক কাজী মোবারক, মোঃ হাসান ভূইয়া, মোঃ জমির হোসেন, মোঃ শাহজালাল সরকার, ছাত্রনেতা মোঃ ইমন হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ৷
এসময় ঢাকা ১২ নং সেক্টর উত্তরা এলাকার নেতৃবৃন্দ বলেন, আমরা আপনাদের এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ নয়, সাহায্য বা সহযোগিতা নয়, এটা এলাকার মানুষের প্রতি আমাদের ভালবাসার উপহার৷ গোমতি নদীর ভাঙ্গনে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পরে৷ তখন থেকে বিভিন্নভাবে জাহিদ হাসান এর ডাকে সাড়া দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি৷ আমরা আপনাদের এলাকার মানুষের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ৷
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত