আজ বুধবার ০৪/১২/২০২৪ইং বিকেল ৩ ঘটিকায় মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে (বিজয় মেলার মাঠে) ভলিবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আর মিডিয়া পার্টনার হিসাবে সহযোগিতা করে দৈনিক টেলিগ্রাম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মান্যবর ড. মানোয়ার হোসেন মোল্লা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ আতিকুল মামুন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আহসানুর আলম। সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হাসান সোহাগ।
ভলিবল টুর্নামেন্টে ২০২৪ ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার, বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ । ক্রিয়া সংস্থা কর্মকর্তাবৃন্দ।
প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ সমাজের সর্বস্তরের জনগণ ভলিবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণ উপভোগ করেন।
ভলিবল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় দৌলতপুর উপজেলা। রানার্স আপ হয় সিঙ্গাইর উপজেলা। সকল বিজয়ী খেলোয়াড়দেরকে মেডেল এবং কাপ হাতে তুলে দেন মানিকগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা। গত ০২-০৪ ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত