শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে।
৩১ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের নির্দেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলার মধুখালী ক্লাস্টারের ১৯ নং মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়।
তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ ও মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিলো ২০/০৫/২০২৬ থেকে ২১/০৫/২০২৬, সকাল ১০.০০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত। নির্ধারিত সময় পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাত্র চারজন।
সর্বপ্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোঃ আলী মুনসুর দাউদ, পর্যায়ক্রমে রিজিয়া খাতুন ও মোঃ মেহেদী হাসান খাঁন এবং সুরাইয়া খানম। আগামী ০৭/০৬/২০২৬ খ্রিঃ সকাল ১১.০০টা বিদ্যালয়ের অফিস কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাই চলবে।
এরপর ০৮/০৬/২০২৬ খ্রি: বিকাল ৪.০০ টা পর্যন্ত প্রার্থিরা মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ পাবেন। ০৯/০৬/২০২৬ খ্রিঃ সকাল ১১.০০ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত