মজিবুর রহমান,নেত্রকোণাঃ সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার খবরে উচ্ছ্বাসে ছড়িয়ে পড়ছে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মানসুরা আক্তারের নিজ এলাকায়।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তার মনোনয়ন ঘোষণার পর নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলাসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
মানসুরা আক্তার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয়।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানসুরা আক্তার বলেন, এই মনোনয়ন দলীয় কর্মীদের সম্মিলিত অর্জন। ভবিষ্যতেও দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত